গাংনীতে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক

আপলোড তারিখঃ 2024-06-13 ইং
গাংনীতে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে ৪০ বোতল ফেনসিডিলসহ তানিয়া আক্তার (৩০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। তানিয়া গাংনী উপজেলার হিন্দা গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী-কাথুলী সড়কের নওয়াপাড়া বাজারের দূরবর্তী স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, গতকাল সন্ধ্যার দিকে ধলা এলাকা থেকে মাদকের একটি চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী-কাথুলী সড়কের নওয়াপাড়া বাজারের কিছুদূরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪০ বোতল ফেনসিডিলসহ তানিয়া আক্তার নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)