কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া

আপলোড তারিখঃ 2024-06-13 ইং
কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায়-২০২৪ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মাদ্রাসার সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. জাহিদুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ফাতিমাতুজ্জোহরা (রা.) হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও ফাঁড়ি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, প্রভাষক শিরীন সুলতানা, জান মোহাম্মদ, মনিরুল ইসলাম ও মিরাজুল ইসলাম। আলোচনা শেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)