দামুড়হুদায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2024-06-12 ইং
দামুড়হুদায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৪ কেজি গাঁজাসহ রাসেল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদার ডুগডুগি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাসেল উপজেলার দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলার সকল পুলিশ ইউনিট একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় গত সোমবার রাতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীরের নেতৃত্বে এসআই ইউসুফ আলী ও এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ডুগডুগি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রাসেলকে আটক করা হলে তার নিকটে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করলে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামির বিরুদ্ধে গতকাল দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। পরে রাসেলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)