ঝিনাইদহে পুলিশ কনস্টেবল এবং ওয়ার্ড মেম্বরের মোটরসাইকেল ছিনতাই

আপলোড তারিখঃ 2017-09-12 ইং
ঝিনাইদহে পুলিশ কনস্টেবল এবং ওয়ার্ড মেম্বরের মোটরসাইকেল ছিনতাই ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া মাঠের মধ্যে থেকে রোববার রাতে ডাকবাংলা ক্যাম্পের পুলিশ কনস্টেবল মো. ইদ্রিস আলীর রেজিষ্ট্রেশন বিহীন একটি টিভিএস ১০০ সিসি ও স্থানীয় ৭ নং ওয়ার্ডের আব্দুর রহিম মেম্বরের একটি টিভিএস ১০০ সিসি মোটরসাইকেল ছিনতাই করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। একই সময় সোনাতনপুর মাধ্যমিক বিদ্যলয়ের অফিস সহকারী মো. লোকমান হোসেন, নিরমল সাধু খাঁ, ভূইয়াপাড়া গ্রামের আনিচুরের কাছে থাকা মোবাইল ও  নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হাত পা বেধে রেখে তাদের মারধর করা হয়। খবর পেয়ে সোনাতনপুর ক্যাম্পের এসআই আলী আকবর, এসআই রইচ উদ্দিন ও এএসআই তরিকুল ইসলাম তাদেরকে উদ্ধার করেন। আব্দুর রহিম মেম্বর জানান, রোববার রাত ৮টার দিকে তারা সোনাতনপুর থেকে ডাকবাংলা বাজারে যাচ্ছিলেন। এ সময় গোবরাপাড়া মাঠের মধ্যে পৌছালে ৮/১০ জনের একটি মুখোশধারী সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে। এ সময় মুখোশধারীদের হাতে হাসুয়া ছিল। তাদের হাত পা বেধে দুইটি মোটরসাইকেল ও অন্য পথচারীদের কাছ থেকে মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি জানান, ওই স্থানে প্রায় এমন ঘটনা ঘটে। রাস্তার পাশে ঝোপঝাড় ও গাছপালা ধাকায় সহজে সন্ত্রাসীরা ওৎ পেতে থাকতে পারে। হরিণাকুন্ডুর সোনাতনপুর ক্যাম্পের এসআই আলী আকবর সোমবার রাতে খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা দুর্বৃত্ত্বদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)