মুজিবনগরে দুই দিনব্যাপী কৃষি ফল মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-06-12 ইং
মুজিবনগরে দুই দিনব্যাপী কৃষি ফল মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:

‘ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুজিবনগরে দুই দিনব্যাপী কৃষি ফল মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ চত্ত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিএম জাহিদ হাসান রাজীব, মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহমিনা খাতুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। এই মেলা ১১ থেকে ১৩ জুন পর্যন্ত চলবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)