ছবির ক্যাপশন:
‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। যুব সদস্যরা মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে গত দুদিনে শহরের কোর্ট জামে মসজিদ, কোর্ট এলাকা, বড়বাজার জামে মসজিদ এবং সমবায় নিউ মার্কেট এলাকায় মুসল্লি ও জনমানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
যুব রেডক্রিসেন্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম, যুব সদস্য সাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান মোট ৫০০ পিস লিফলেট বিতরণ করেন।

লিফলেটে বলা হয়েছে, ডেঙ্গু জ¦রে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ¦র যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বেই কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ¦র সেরে যায়, তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিত ডেঙ্গু জ¦র মারাত্মক হতে পারে। বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়তে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। ডেঙ্গু হলে প্রচুর তরল জাতীয় খাবার খেতে হবে। পর্যাপ্ত শাক-সবজি ও ফলমূল খাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খাবারের জন্য পুষ্টিবিদদের পরামর্শ নিতে হবে। এলার্জিক ও ব্যথানাশক ওষুধ সেবন করা যাবে না।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান জানান, জাতীয় সদর দপ্তর চুয়াডাঙ্গা জেলাসহ সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম গ্রহন করেছে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
