দর্শনায় দোকান থেকে ৭২টি মোবাইল চুরির অভিযোগ

আপলোড তারিখঃ 2024-06-12 ইং
দর্শনায় দোকান থেকে ৭২টি মোবাইল চুরির অভিযোগ ছবির ক্যাপশন:

দর্শনায় মোবাইলের দোকানে চুরির অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাতে দর্শনা হাজী ইয়াকুব আলী মার্কেটের মৃত মোমিন উদ্দিনের ছেলে রমজান আলীর দোকান মোবাইল পার্ক থেকে ৭২টি মোবাইল চুরি হয়েছে বলে জানা গেছে। মোবাইলের দোকানের তালা ভেঙে ১৭টি ওপো, ১৮টি ভিভো, ৩৪টি রেডমিসহ মোট ৭২টি মোবাইল চুরি হয়েছে। চোরেরা মোবাইল চুরির পর দোকানের তালা নিয়ে যায়, আর তাদের তালা লাগিয়ে রেখে যায়।

রমজান আলী বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে দোকান খুলতে গেলে তালা খুলছিল না। পরে খেয়াল করে দেখি এগুলো আমার দোকানের তালা না। পরে তালা ভেঙে দোকানে ঢুকে দেখি ৭২টি মোবাইল ফোন নেই।’
এ বিষয় দর্শনা থানা অফিসার ইনর্চাজ (ওসি) বিপ্লব কুমার দাস বলেন, ‘আমরা খবর পেয়ে দোকানে গিয়ে তদন্ত করে মনে হচ্ছে ঘটনাটি সন্দেহজনক ও ফেক। আদৌও চুরি হয়েছে কি না, আমরা তদন্ত করে দেখছি। এছাড়া চুরি যাওয়া মালামাল ক্রয় করার কাগজপত্র দেখাতে পারেনি দোকানদার। কোনো ভাঙাচোরা তালাও পাওয়া যায়নি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)