জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-06-10 ইং
জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, উপজেলা প্রকৌশলী মাহাবুবউল, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)