জীবননগরের কালায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-06-10 ইং
জীবননগরের কালায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে চপেলা খাতুন (৫৫) নামের এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জানা গেছে, জীবননগর উপজেলার কালা মাঝপাড়ার মৃত নুর হকের স্ত্রী চপেলা খাতুন রোববার সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী মহিদুল ইসলামের বাড়ির টিউবওয়েল থেকে পানি খাওয়ার সময় টিউবওয়েলের মোটরের ব্যবহৃত তারের সাথে বিদ্যুতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হন। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম দুদবারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চপেলা খাতুন টিউবওয়েল থেকে পানি খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের ঘটনার ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)