কার্পাসডাঙ্গায় লাইসেন্স বিহীন ২৭টি মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2024-06-10 ইং
কার্পাসডাঙ্গায় লাইসেন্স বিহীন ২৭টি মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার থেকে চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশ লাইসেন্স ও ফিটনেসবিহীন ২৯টি মোটরসাইকেল আটক করেছে। গতকাল রোববার জেলা ট্রাফিক পুলিশের টিআই আ. মোমিন, টিআই আমিরুল ইসলাম ও হাসানের নেতৃত্বে একদল ট্রাফিক পুলিশ এই অভিযান পরিচালনা করে।

টিআই আ. মোমিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার থেকে কাগজপত্রবিহীন ২৯টি মোটরসাইকেল আটক করে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই হারুনার রশীদ জানান, গতকাল দুপুরে জেলা ট্রাফিক পুলিশ কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে ২৯টি মোটরসাইকেল আটক করে। সেই মোটরসাইকেলগুলো পুলিশ ক্যাম্পে রাখা আছে। যারা মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে পারবে তাদের মোটরসাইকেল ছেড়ে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)