প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন অবসরপ্রাপ্ত আর্মি সদস্যরা

আপলোড তারিখঃ 2024-06-09 ইং
প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন অবসরপ্রাপ্ত আর্মি সদস্যরা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা অবসরপ্রাপ্ত আর্মি সদস্যদের কমিটির পক্ষ থেকে ফজলুর রহমান (৫০) নামে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ফজলুর রহমান উপজেলার কেশবপুর গ্রামের মৃত জাবেদ মল্লিকের ছেলে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে এ হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা অবসরপ্রাপ্ত আর্মি সদস্য মিনহাজ উদ্দিন, আব্দুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলমসহ দামুড়হুদা মডেল থানা পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী ফজলুর রহমান বলেন, ‘আমি হেঁটে চলাফেরা করতে পারি না। এখন হুইল চেয়ারটা পেয়ে আমি চলাফেরা করতে পারব। যারা আমাকে এই হুইল চেয়ার দিয়েছে, তাদের জন্য দোয়া করি। এই হুইল চেয়ারটা পেয়ে আমি খুব খুশি হয়েছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)