ঝিনাইদহে কারামুক্ত যুবদল নেতা-কর্মীদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2024-06-09 ইং
ঝিনাইদহে কারামুক্ত যুবদল নেতা-কর্মীদের সংবর্ধনা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ জেলা যুবদলের কারামুক্ত নেতা-কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এসময় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন, নাজমুল হুদা সাগর, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, এম তমাল আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুম, রুবায়েত হোসেন,  কেন্দ্রীয় যুবদলের সদস্য জাহিদ হাসান, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু ও শাহজাহান আলী বক্তব্য  দেন।

বক্তারা বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য। নির্ধারিত সময়ে হাসিনার খেলা অমীমাংসিত। এখন প্যানাল্টির অপেক্ষা। তাই নেতা-কর্মীদের সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। অনুষ্ঠানে অতিথিরা জেলার কারামুক্ত যুবদলের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)