ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-06-09 ইং
ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহে হাসানুজ্জামান ক্যালিস (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। কাঁচামাল ব্যবসায়ী হাসানুজ্জামান ক্যালিস ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের কোরবান আলীর ছেলে। গতকাল শনিবার দুপুরে মৃত্যুর খবর নিশ্চিত করেন ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল কাদের। প্রতিবেশী পবহাটি গ্রামের কামরুজ্জামান জানান, হাসানুজ্জামান ক্যালিস দীর্ঘদিন ধরেই জ¦রে ভুগছিলেন। কিন্তু যখন রোগটি ধরা পড়ে, তখন প্রায় শেষ পর্যায়ে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন জানান, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে হাসানুজ্জামান ক্যালিস ‘ডেঙ্গু শক সিস্টেম’ নিয়ে হাসপাতালে আসেন। তার অবস্থা মুমূর্ষু হওয়ায় তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করা হয়। শুনেছি শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)