যাত্রা শুরু হলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম চুয়াডাঙ্গা’

আপলোড তারিখঃ 2024-06-09 ইং
যাত্রা শুরু হলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম চুয়াডাঙ্গা’ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম চুয়াডাঙ্গা’ (ডিইউএফসি)। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে আব্দুল মান্নানকে আহ্বায়ক, জাফর হোসেন ও শামীম হোসেন মিজিকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। ডিইউএফসির আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- জে এম আরিফুর রহমান, রুহুল আমিন মল্লিক, ড. হুমায়ুন কবীর, আহমেদ পিপুল, রওনক জাহান, আনিসুর রহমান, বদর উদ্দিন, আব্দুর রহমান জোয়ার্দ্দার হিরণ, শেখ তরিকুল ইসলাম, মিথুন সাহা, নাঈমুল হক রিংকু, কাজী সদরুল্লাহ বাবু, হাসানুজ্জামান পলাশ, ফরিদা পারভীন, মো. কামরুল হাসান ও নাজমুল হোসাইন সুজন। আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র ও নতুন কমিটি গঠনের জন্য কাজ করবে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেকদের এই সংগঠন চুয়াডাঙ্গার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)