ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার উথলী দক্ষিণপাড়া গোরস্থান পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উথলী দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কমিটির সদস্য ওমর ফারুক কোমল। উথলী দক্ষিণপাড়া গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হুসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোরস্থান পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা লুৎফর রহমান লুতু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাজেদুর রহমান।
আলোচনা সভায় গোরস্থান উন্নয়নে করণীয়সহ নানাবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন কমিটির সহসভাপতি মনিরুল ইসলাম মনি, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, দাতা সদস্য শরিফ উদ্দিন এবং নির্বাহী সদস্য আমিনুর রহমান নয়ন। এসময় উপস্থিত ছিলেন গোরস্থান পরিচালনা কমিটির সদস্য মাহমুদ হাসান জেবা, লিপ্টন হোসেন, শাহিন আলম, রায়হান উদ্দিন, আমিনুল ইসলাম এবং রাহাত আলী সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন গোরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আকরাম হোসেন সণ্টু।
