ছবির ক্যাপশন:
সমৃদ্ধি কর্মসূচির আওতায় জীবননগরের মনোহরপুর ও দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাক, কান ও গলা বিষয়ক ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন শতাধিক রোগীকে নাক, কান ও গলার ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এ ফ্রি চিকিৎসা প্রদান করেন ঢাকা পিজি হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ সার্জন ডা. মো. আল ইমরান জুয়েল।
সহযোগী হিসেবে ছিলেন সহকারী মেডিকেল অফিসার সোহেল রানা ও রুবিনা খাতুন। সহযোগিতায় ছিলেন শফিকুল ইসলাম ও আব্দুল ওয়াদুদ। এছাড়াও বিভিন্ন্ ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য কর্মী হিসেবে উপস্থিত ছিলেন যুথি, সেলিনা, মুসলিমা, ইসমোতারা, স্মৃতি, মমতাজ, লাখী ও নজমা। সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয়কারী আওয়াল হোসেন ও রইচ উদ্দিন।
