জীবননগরে ৬ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-06-08 ইং
জীবননগরে ৬ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের অভিযানে ৬ বোতল ভারতীয় মদসহ হাসান মাহমুদ (২৩) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নারায়ণপুরে মডেল মসজিদের পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক জীবননগর পৌর এলাকার রাজনগর পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুরে মডেল মসজিদের পাশে অভিযান পরিচালনা করে জীবননগর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। অভিযানে হাসান মাহমুদ আটক হয়। এসময় তার নিকট থেকে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার হলে রাতেই তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়। গতকাল দুপুরে ওই মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসআই মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে শহরের নারায়ণপুর মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাসান মাহমুদ নামের এক যুবক ভারতীয় মদের একটি চালান নিয়ে শহরের দিকে প্রবেশ করছে। সংবাদের ভিত্তিতে আমরা মডেল মসজিদ সড়কে অবস্থান নিই। এক পর্যায়ে হাসান মাহমুদকে রাস্তায় আটক করা হলে তার নিকট থেকে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করি। তবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করে থানায় নেয়া হয়।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, মাদকসহ আটক হাসান মাহমুদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)