ঝিনাইদহে অনগ্রসর জনগোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-06-07 ইং
ঝিনাইদহে অনগ্রসর জনগোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন ছবির ক্যাপশন:

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঝিনাইদহে ৪০ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহর সমাজসেবা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক মমিনুর রহমান ও শহর সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে জেলার বিভিন্ন এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর যুবদের ৪০ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু করা হয়েছে। তেলী, নাপিত, ঋষি, মালো, বাগদিসহ বিভিন্ন জনগোষ্ঠীর ৩০ জন এ প্রশিক্ষণ প্রদাণ করা হচ্ছে। ৪০ দিন ব্যাপী এই কর্মসূচিতে তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, ভিডিও এডিটিং, এক্সেলসহ নানা এপ্লিকেশনের কাজ শেখানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)