জীবননগরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-06-07 ইং
জীবননগরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

জীবননগর ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ এই সংবাদ সম্মেলন করেন। এসময় জীবননগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চলসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হাসিনা মমতাজ জানান, আগামী শনিবার ৮ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে। এসময় সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে একটি বুথ স্থাপন করা হবে। সেখানে সবাই ভূমি সংক্রান্ত যেকোনো সেবা পাবেন। ভূমিসেবা সপ্তাহ চলাকালীন সেবাগ্রহীতাদের গুরুত্বপূর্ণ যেসব সুবিধা প্রদান করা হবে, তার মধ্যে রয়েছে ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, গণশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণসহ জনগণকে সংশ্লিষ্ট সেবা প্রদান ইত্যাদি।

তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।’ ইউএনও এ বিষয়ে প্রচার-প্রচারণায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)