চুয়াডাঙ্গায় ছাত্রীদের ‘বাল্য বিবাহকে না বলুন’ শপথ বাক্য পাঠ করালেন ডিসি-এসপি

আপলোড তারিখঃ 2024-06-07 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রীদের ‘বাল্য বিবাহকে না বলুন’ শপথ বাক্য পাঠ করালেন ডিসি-এসপি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় দুটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ‘বাল্য বিবাহকে না বলুন’ শপথবাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জির চাকমা ও পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং সকাল ১০টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। ‘আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো/একুশ পার হয়ে’ স্লোগানের জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ আয়োজন করে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

``

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুরা জান্নাত। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ পৃথক দুটি অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)