চুয়াডাঙ্গায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  

আপলোড তারিখঃ 2024-06-07 ইং
চুয়াডাঙ্গায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   ছবির ক্যাপশন:

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিদ্যালয় পর্যায়ে আন্তঃজেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রেলবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় সভাকক্ষে এর আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মিজানুর রহমান, সাবেক সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, সহসভাপতি সুকেশ কুমার বিশ্বাস, সদস্য মাফিজুর রহমান মাফি, রিপন, মৌসুমি আক্তার, নাসরিন আক্তার, তমা খাতুন, সালমা খাতুন, প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার চিফ রিপোর্টার আহসান আলম, সহসভাপতি ফরহাদ আহম্মেদ, রেলবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশনের সদস্য লতিফুন্নেছা, সাইফুল ইসলাম, মাজেদা খাতুন, শামিমা আক্তার, শিরিনা আক্তার, জান্নাতুল ফেরদাউসসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)