মুজিবনগরে দুর্নীতি প্রতিরোধে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2024-06-06 ইং
মুজিবনগরে দুর্নীতি প্রতিরোধে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ছবির ক্যাপশন:

মুজিবনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হাই সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাকের আলী, সহসভাপতি শাহানাজ সুলতানা, সহসভাপতি ওমর ফারুক প্রিন্স, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, মুজিবনগর আমলকানুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)