দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রেস কনফারেন্স

আপলোড তারিখঃ 2024-06-06 ইং
দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রেস কনফারেন্স ছবির ক্যাপশন:

‘স্মার্ট ভূমি সপ্তাহ স্মার্ট নাগরিক’ স্লোগানে দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত ভূমি সপ্তাহ পালনের লক্ষ্যে এই প্রেস কনফারেন্স করা হয়। গতকাল বুধবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা সভাপতিত্বে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে বলেন, ‘সমাজের গণ্যমান্য অক্তিবার্য সমাজকর্মী সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীদের সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা করা হবে। ৮ জুন হতে সপ্তাহব্যাপী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বিশেষ ভূমি সেবা বুথ স্থাপন করে নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হবে। ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাসজমির কবুলিয়াত ও দলিল হস্তান্তর করা হবে। দেনা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব প্রদান করা হবে।’

তিনি আরও বলেন, সার্বজনীন পেনশন স্কিম বুথ স্থাপনের মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন। ই-নামজারির আবেদন গ্রহণ। ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্যাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাজের দক্ষতার ওপর সার্টিফিকেট প্রদান। ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা/ইউনিয়নভিত্তিক স্কুল/কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভূমিবিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, দামুড়হুদা মডেল থানার এসআই সরোয়ার, ভূমি অফিসের নাজির মহিদুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদসহ দামুড়হুদা প্রেসক্লাব ও দর্শনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)