দামুড়হুদায় গৃহবধূর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-06-06 ইং
দামুড়হুদায় গৃহবধূর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের জেসমিনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। জেসমিনা খাতুন আলমডাঙ্গা উপজেলার ফুলবাগাদি গ্রামের শাহিন আলী বিশ্বাসের মেয়ে ও ডুগডুগি গ্রামের মিঠুনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানায়, জেসমিন খাতুন বুদ্ধি প্রতিবন্ধী ছিল। ডায়রিয়া আক্রান্ত হয়ে গত বুধবার বেলা একটার দিকে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পিতা শাহিন বলেন, ‘আমার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী ছিল। সে অসুস্থ হলে জামাই তাকে হাসপাতালে নিলে মেয়ের মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অসুস্থতার কারণে মৃত্যু হয়েয়ে। আমাদের কোনো অভিযোগ নেই। এদিকে, খবর পেয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

দামুড়হুদা মডেল থানার পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)