ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার মনোহরপুর সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা সাড়ে তিনটায় ধোপাখালী প্রবীণ সামাজিক কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে নবীন ও প্রবীণদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রবীণরা ২-০ গোলে নবীনদের পরাজিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ। সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন ও ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনোহরপুর ইউনিয়নের ৯টি ওর্য়াডের নবীণ ও প্রবীণ প্রতিযোগীদের মধ্যে ১৮৯টি পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীরা ফুটবল, চোঁখ বেঁধে হাড়ি ভাঙ্গা, বালিশ বদল, লং জাম্প খেলাসহ কবিতা আবৃতি, বক্তব্য ও সংগীত পরিবেশন করে। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ও ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়ার সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। সহযোগিতায় ছিলেন আওয়াল হোসেন, আসাদুজ্জামান লিটন ও সোহেল রানা।
