মহেশপুরে গাছের ডাল পড়ে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-06-05 ইং
মহেশপুরে গাছের ডাল পড়ে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে গাছের ডাল কাটতে গিয়ে চাপা পড়ে আলামিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন নওদাগ্রামের ইসলাম হোসেনের ছেলে। স্থানীয় ফিরোজ আহম্মেদে জানান, সকালে পাশের বাড়ির একজনের কয়েকটি গাছ ও গাছের ডাল কাটার জন্য তাকে কাজে নেওয়া হয়। সেখানে শিমুল গাছের ডাল কাটার পর সেটি মেহগুনি গাছে আটকে যায়। তিনি নিচে নেমে ডাল টেনে নামানোর চেষ্টা করলে ডালটি তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল ঘটনাটি স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)