আ.কাদের জগলুকে আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন

আপলোড তারিখঃ 2017-09-11 ইং
আ.কাদের জগলুকে আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির কমিটি বিলুপ্ত : ৯০ দিনের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার বর্তমান কার্যকরী কমিটি গতকাল রাতে এক সভায় সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করে সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলুকে আহ্বায়ক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট নির্বাচন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা দোকান মালিক সমিতির নিবার্চনী আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় ফেরীঘাট রোডের মুক্তিযোদ্ধা মার্কেটের ৩য় তলায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি হাজী মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার (ইবু)’র পরিচালনায় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বর্তমান কার্যকরী কমিটি সম্পূর্ণরুপে বিলুপ্ত ঘোষণা করে আগামী ৯০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তরের জন্য সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলুকে আহ্বায়ক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্য সচিব ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সদস্য- নুরুজ্জামান খোকন, আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, হাজী সাহাবুদ্দিন মালিক, মহিদুল ইসলাম ভাষা, নীল রতন সাহা, তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, হাজী সেলিম রেজা, হাজী হেলাল উদ্দিন, এস.এম. মাসুদ, ডা. নাজমুল আলম খান, নাজিম উদ্দীন, মহসীন হোসেন, নওশাদ আলী, নিশিত কুমার চক্রবর্তী, স্বপন, আব্দুল বারী, কামরুল ইসলাম। উল্লেখ্য, প্রকাশিত এ নির্বাচনী আহ্বায়ক কমিটি পূর্বে কার্যকরী কমিটির সভা এবং সাধারণ সভায় অনুমোদিত হয়েছে। আহ্বায়ক কমিটির নিকট সাধারণ সদস্য রয়েছেন ৬৪২জন ও আজীবন সদস্য ৩৩৮জন। সর্বমোট ৯৮০ জন সদস্যের একটি হালনাগাদ তালিকা হস্তান্তর করা হয়। নির্বাচন আহ্বায়ক কমিটি অনুষ্ঠিত সাধারণ সভায় প্রকাশিত সম্পাদকের প্রতিবেদনের আচরণ বিধি অনুসরণ পূর্বক সমিতির আইন উপদেষ্টাদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন সম্পন্ন করার জন্য আহ্বায়ক মহোদয়ের নিকট লিখিত দায়িত্বভার হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)