দর্শনায় চুরি হওয়ায় কম্পিউটারসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2024-06-05 ইং
দর্শনায় চুরি হওয়ায় কম্পিউটারসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ থেকে চুরি হওয়া কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে থানা পুলিশ বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে চুরিকৃত কম্পিউটার উদ্ধারসহ শাওন হোসেন ওরফে সোহান (২৮) নামের এক যুবককে আটক করে। তিনি ওই এলাকার মৃত ফরজ আলীর ছেলে। এ চুরির ঘটনার দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আল মামুন।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশনায় অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই শামিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়িয়া তেলপাম্পের নিকট শাওন হোসেনে বাড়িতে অভিযান চালায়। এসময় শাওনের বাড়ি থেকে চুরিকৃত কম্পিউটারটি উদ্ধার করে তাকে আটক করা হয়। এর আগে গত শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অফিস রুমের তালা ভেঙ্গে কম্পিউটারটি চুরি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)