চুয়াডাঙ্গা ও উথলী কলেজে গাছের চারা বিতরণ-রোপন

আপলোড তারিখঃ 2017-09-11 ইং
চুয়াডাঙ্গা ও উথলী কলেজে গাছের চারা বিতরণ-রোপন ছবির ক্যাপশন:
রেকর্ড সংখ্যক বৃক্ষরোপনের দ্বিতীয় দিনেও শিক্ষক-শিক্ষার্থীদের ব্যপক সাড়া নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসকের উদ্যোগে জেলাবাসীর সর্বস্তরের জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে গত শনিবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে সাড়ে ৭লাখ বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন হয়। এরপরেও থেমে নেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। গতকাল রবিবারও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও জীবননগর উপজেলার উথলী মহাবিদ্যালয়ে কয়েক শতাধিক গাছের চারা বিতরণসহ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণের খবর পাওয়া গেছে। এদিন বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস ও তার আশপাশে কয়েক শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করা হয়। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এদিকে জেলা প্রশাসকের উদ্যোগে সামিল হয়ে সবুজ চুয়াডাঙ্গা, সমৃদ্ধ বাংলাদেশ স্লোগানে গতকাল রবিবার সকাল ১০টার দিকে উথলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আকরাম হোসেন কলেজের ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেন এবং কলেজ ক্যাম্পাসে বনজ, ফলজ ও ঔষধী গাছের প্রায় দু’শতাধিক চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রভাষক ওবাইদুল হক স্বপন, সাইমুন হক টিপু, মাজেদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আবু সাইদ, রায়হান উদ্দীন, উদীয়মান তরুণ ছাত্রলীগ নেতা রাকিবুর রহমান প্রান্তসহ অত্র কলেজের ছাত্র-ছাত্রী ও কর্মচারী বৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)