জীবননগর উপজেলা পরিষদের প্রায় সাড়ে ৫ কোটি টাকার বাজেট ঘোষণা

আপলোড তারিখঃ 2024-06-04 ইং
জীবননগর উপজেলা পরিষদের প্রায় সাড়ে ৫ কোটি টাকার বাজেট ঘোষণা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেট ২ কোটি ৩০ লাখ ৪ হাজার ৬৪৯ টাকা এবং উন্নয়ন বাজেট ৩ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা।

এছাড়া সমাজসেবক কাজী বদরুদ্দোজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত মির্জা, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মির্জা লিটন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)