মুজিবনগরে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

আপলোড তারিখঃ 2024-06-04 ইং
মুজিবনগরে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ছবির ক্যাপশন:

মুজিবনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলম হোসেন মিলু ও ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান রাজীব মহিলা ভাইস চেয়ারম্যান তখলিমা খাতুন দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা পরিষদের হলরুমে দায়িত্ব হস্তান্তর ও মাসিক মিটিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসরুবা আলম, আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম ও যুব উন্নয়ন অফিসার রকিব উদ্দীন।

অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী। অনুষ্ঠানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)