কার্পাসডাঙ্গায় এক রাতে দুই গোয়ালের গরু চুরি

আপলোড তারিখঃ 2024-06-03 ইং
কার্পাসডাঙ্গায় এক রাতে দুই গোয়ালের গরু চুরি ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী পিরপুরকুল্লা গ্রামের দুটি গোয়াল থেকে গরু চুরির অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে পিরপুরকুল্লা গ্রামের সিংহপাড়ার মৃত নাদেম আলীর ছেলে মতিয়ার ও শহিদুল ইসলামের গোয়াল থেকে দুটি গরু চুরি হয়। ভুক্তভোগী মতিয়ার জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে গরুকে খাইয়ে গোয়ালের তালা লাগিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন গোয়ালঘরের তালা কাটা। বকন গরুটি নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও গরুটির সন্ধান পাননি।
অপরদিকে একই রাতে গ্রামের মহাখোলাপাড়ায় গিয়াস উদ্দীনের একটি এড়ে গরু গোয়ালের তালা কেটে চুরি করে চোরচক্র। সকালে ঘুম থেকে উঠে শহিদুল ইসলাম গোয়ালের তালা কাটা অবস্থায় দেখেন। একই রাতে দুটি বাড়ির গোয়াল থেকে গরু চুরির ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)