গাংনীতে র‌্যাবের অভিযানে নাটোরের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-06-03 ইং
গাংনীতে র‌্যাবের অভিযানে নাটোরের হত্যা মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

নাটোরের একটি হত্যা মামলার পলাতক আসামি হায়দার আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের সদস্যরা। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান। হায়দার নাটোরের গুরুদাসপুর থানার কুমারখালী গ্রামের আশরাফ আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় হায়দারকে মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইছাহাকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কমান্ডার মনিরুজ্জামান জানান, নাটোরের গুরুদাসপুর এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যা মামলার ১ নম্বর আসামি হায়দার আলী। মামলার পর থেকে তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)