আলমডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-06-02 ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় ফিতা কেটে হাইরোডস্থ এ কার্যালয়ের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। আপনারা জাতির বিবেক। যেকোনো ঘটনা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষ অবগত হয়। আমি বলবো একটা সমাজ পুনর্গঠনে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা সংবাদ যদি একটা পত্রিকায় সঠিকভাবে না এসে ভিন্নভাবে আসে, তাহলে কিন্তু এর প্রভাব অনেক দূর গড়াই। আমি প্রায় ১ বছর হয়ে গেলো আলমডাঙ্গায় এসেছি। সাংবাদিকদের কারোর কাছ থেকে নেগেটিভ নিউজ পাইনি। সেজন্য আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে দুটি বড় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কেন্দ্রিক সাংবাদিকের নিকট থেকে অনেক সহযোগিতা পেয়েছি। সামনের দিনগুলোতে আপনাদের এভাবেই সহযোগিতা কামনা করছি।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া। আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের সঞ্চালনায় আরও বক্তব্য নে প্রেসক্লাবের সহসভাপতি শেখ শফিউজ্জামান, আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, প্রচার সম্পাদক জাফর জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি হাবিবুর রহমান রুনু, মৌলভী আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুল হক, তানভীর সোহেল, কে এ মান্নান, সাংগঠনিক সম্পাদক কাইরুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ সাজদুল হক মুনি, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)