চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2024-06-02 ইং
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৬ বোতল ফেনসিডিলসহ আবুল কাশেম (৩৪) নামের এক যুবক আটক হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে জীবননগর উপজেলার খয়েরহুদা বাজার সংলগ্ন ঈদগাহ’র সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। আটককৃত আবুল কাশেম খয়েরহুদা গ্রামের ঈদগাহপাড়ার মৃত সাবেহ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। শুক্রবার রাতে গোপন তথ্য পেয়ে জীবননগর উপজেলার খয়েরহুদা ঈদগাহ এলাকায় ফোর্স নিয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক মুহিদ হাসান ও ভবতোষ রায়। অভিযানে আবুল কাশেম আটক হন। পরে তার বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)