মেহেরপুরে বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2024-05-31 ইং
মেহেরপুরে বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাংনী প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি ও গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুরাদ হোসেন, অবসরপ্রাপ্ত তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রমজান আলী, রিপোটার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সহসভাপতি মজনুর রহমান আকাশ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)