গাংনীর দহ খাল বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-05-31 ইং
গাংনীর দহ খাল বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্ব মালসাদহ গ্রামের ঐতিহ্যবাহী দহ খাল বাঁচাতে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালসাদহ মোড়ে এ মানববন্ধনে বিভিন্ন গ্রামের লোকজন অংশ নেয়। এর নেতৃত্ব দেন গ্রামের শামীম রেজা।

মানব বন্ধনে বক্তব্য দেন গ্রামের সমাজপতি আব্দুল গণি, সামি উল্লাহ, বকুল মোল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা চালু হবার পর থেকে বিভিন্ন বাসাবাড়ি ও মার্কেটের বর্জ্য দহ খালে পতিত হচ্ছে। খালে পানি না থাকায় বর্জ্য ঠিকমতো নিষ্কাশনও হচ্ছে না। ফলে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন দখলদারের দখলে চলে গেছে খালের অধিকাংশ জায়গা। অনেকেই নিজের নামে বন্দোবস্ত নিয়ে নির্মাণ করেছেন ভবন। বক্তারা খালটি খননের জোর দাবি জানান। অন্যথায় বর্জ্য নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়ারও হুমকী প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)