ঝিনাইদহে বারি-১ রসুনের মাঠ দিবস অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-05-31 ইং
ঝিনাইদহে বারি-১ রসুনের মাঠ দিবস অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আমদানি নির্ভরতা কমিয়ে দেশের মাটিতেই মসলাজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে বারি-১ রসুনের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হলিধানী গ্রামের মাঠে এ মাঠ দিবস আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেল প্রকল্পের মনিটরিং অফিসার হীরক কুমার সরকার, সদর উপজেলা কৃষি অফিসার নুর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবীব, সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম ও উপ-সহকারী কৃষি অফিসার মো. মফিজ উদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সদর উপজেলার হলিধানী গ্রামের কৃষক আব্দুর রহিম বাদশা তার ২০ শতক জমিতে বারি-১ জাতের রসুন আবাদ করেন। তিনি ২০ শতক জমিতে ২০ মণ রসুনের ফলন পেয়েছেন। অন্যান্য বছর যে জমিতে তিনি পেতেন ৮ থেকে ১০ মণ। মাঠ দিবসে কৃষি কর্মকর্তারা জানান, বিদেশে থেকে আমদানি নির্ভরতা কমাতে মন্ত্রণালয় বারি-১ রসুন উদ্ভাবন করেছে। এই জাতটির স্থানীয় জাতের চেয়েও গুণগত মান অনেক বেশি। সহজে পচে না। বাজারে এর চাহিদা অনেক বেশি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)