ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডা. দিলীপ কুমার রায়। গতকাল বেলা সাড়ে ১২টার সময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আলী হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ডা. দিলীপ কুমার এর আগে ঢাকা মহাখালি স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক হিসাবে দায়িত্বরত ছিলেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ডা. দিলীপ কুমার রায় হাসপাতালের বিভিন্ন ভবন ও ওয়ার্ড পরিদর্শন করেন। পরির্দশনকালে হাসপাতালে দায়িত্বরত ডাক্তার, নার্স, আয়া ও প্রশাসনিক স্টাফরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আলী হোসেন, ডা. আবুল হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন, সার্জারি কনসালটেন্ট ডা. তারিক হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. পরিতোষ কুমার, শিশু বিশেষজ্ঞ আসাদুর রহমান মালিক খোকন, গাইনী কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু হাসান মো. ওয়াহেদ রানা, চুয়াডাঙ্গা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. সাহাদত ও অন্যান্য স্টাফবৃন্দ। এসময় নবাগত সিভিল সার্জন সবার সাথে পরিচয় পর্ব শেষে হাসপাতালের বিভিন্ন বিষয়ের উপর খোঁজখবর নেন ও পরে হাসপাতালের ওয়ার্ডে গিয়ে রোগীদের খোজখবর ও হাসপাতালের সমস্ত জায়গা ঘুরে দেখেন। তিনি সঠিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
