চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচন ২৯ জুন

আপলোড তারিখঃ 2024-05-31 ইং
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচন ২৯ জুন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সাধারণ সম্পাদক অ্যাড. মইনউদ্দিন মইনুল পরিচালনা করেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।

সভায় আকসিজুল ইসলাম রতন, এম এম শাহজাহান মুকুল, আবু তালেব বিশ^াস, ওয়াহেদুজ্জামান বুলা, ওয়ালিউল আকরাম সুজন, জুলফিকুর আলী মুকুল, আব্দুল বারী, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আ স ম আব্দুর রউফ, রফিকুল ইসলামসহ আয়কর আইনজীবীরা উপস্থিত ছিলেন। সভায় গঠনতন্ত্রের কিছু ধারা সংশোধন করা হয়।

সভায় আগামী ২৯ জুন বার্ষিক নির্বাচনের (২০২৪-২০২৫) দিন নির্ধারণ করা হয়। আয়কর আইনজীবী সমিতি এখন থেকে ১লা জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত আয়কর বছর হিসেবে নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে ৭ জুন মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে আ্যাডভোকেট এম এম মনোয়ার হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। নির্বাচনে আ্যাড. ফারুক উদ্দিন আহম্মেদ ও অ্যাড. আব্দুল মুকিমকে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)