চুয়াডাঙ্গায় পিরিয়ডকালীন স্বাস্থ্য বিষয়ে আলোচনা

আপলোড তারিখঃ 2024-05-31 ইং
চুয়াডাঙ্গায় পিরিয়ডকালীন স্বাস্থ্য বিষয়ে আলোচনা ছবির ক্যাপশন:

‘পিরিয়ড কোনো লজ্জা নয়, পিরিয়ডে মাতৃত্ব হয়, এসময় কিশোরী ও নারীকে সহায়তা করতে হয়’ স্লোগান সম্বলিত ব্যানারে চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ে পিরিয়ডকালীন স্বাস্থ্য বিষয়ে আলোচনা ও স্যানিটারি প্যাড বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। সভায় রিসোর্স পারসন হিসেবে মূল আলোচনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. নাহিদুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিই’র জেলা প্রতিনিধি আরিফ হোসেন। এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, ব্র্যাকের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মানিক ম্যাক্সমিলিয়ান রুগা এবং চুয়াডাঙ্গা ওয়াশ এনজিও সমন্বয় টিমের সভাপতি ও ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী শাহেদ জামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই সংস্থার প্রকৌশলী খালিদ হাসান। আলোচনা শেষে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সানিটারি প্যাড বিতরণ করা হয়। এবং বিদ্যালয়ে জরুরি প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণের জন্য কিছু সংখ্যক প্যাড প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার ১১টি এনজিও ওয়েভ ফাউন্ডেশন, ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, আইডিই, আরডিআরএস, প্রত্যাশা সামাজিক উন্নযন সংস্থা, পল্লী উন্নয়ন সংস্থা, টিএমএসএস, এসএসএস এবং উদ্দীপন সমন্বিত সহায়তায় পিরিয়ডকালীন স্বাস্থ্য বিষয়ে আলোচনা ও স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)