দামুড়হুদা ও জীবননগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ

আপলোড তারিখঃ 2024-05-31 ইং
দামুড়হুদা ও জীবননগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ ছবির ক্যাপশন:

শপথ নিয়েছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর এবং মুজিবনগর সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানেরা। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁরা শপথ নেন। শপথ পাঠ করান খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার তবিবুর রহমান। এদিন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বারের শপথ নেন আলি মুনছুর বাবু। আর ভাইস চেয়ারম্যান হিসেবে শফিউল কবীর ইউসুফ এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তানিয়া খাতুন শপথ নেন।

এদিকে দ্বিতীয়বারের মতো জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম ঈশা শপথ নেন। আর প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেনুকা আক্তার রিতা শপথ নেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। একইসাথে খুলনা বিভাগে প্রধম ধাপে বিজয়ী সকল উপজেলা চেয়ারম্যানরা শপথ গ্রহন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)