আলমডাঙ্গায় শিক্ষা অফিসার শামসুজ্জোহার বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2024-05-30 ইং
আলমডাঙ্গায় শিক্ষা অফিসার শামসুজ্জোহার বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুজ্জোহার পিআরএল’জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকার বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শিক্ষা অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার বলেন, ‘আমরা যখন সরকারি চাকরিতে যোগদান করেছি, তখন থেকেই জানি এক দিন চাকরি থেকে অবসর হতে হবে। আর চাকরি ক্ষেত্রে বদলি নিয়মিত বিষয়। শিক্ষা বিভাগ চাইলে আমাকে যে কোনো সময় অন্যত্র বদলি করতে পারেন। তবে আজকে যে বিদায় সংবর্ধনা আমরা শিক্ষা অফিসার শামসুজ্জোহা সাহেবকে দিলাম, তার যোগ্য তিনি। আমার জানা মতে, তিনি খুবই স্মার্ট অফিসার ছিলেন। কাজ পাগল লোক যাকে বলে। অবসর জীবনে পরিবার নিয়ে তিনি আনন্দে সময় কাটাবেন এটাই চাওয়া। আমরা আশাবাদী, তিনি এই সময়ে ধর্ম-কর্মসহ জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।’

সভায় সহকারী শিক্ষা অফিসার শের আলী সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো. আলম হোসেনসহ উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। উল্লেখ্য, উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুজ্জোহা আগামী ২ জুন ২০২৪ খ্রি. তারিখে পিআরএল জনিত অবসর গ্রহণ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)