জীবননগরে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে টিআরের অর্থ প্রদান

আপলোড তারিখঃ 2024-05-30 ইং
জীবননগরে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে টিআরের অর্থ প্রদান ছবির ক্যাপশন:

জীবননগরে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে টিআরের অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে জীবননগর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) নির্বাচনী এলাকা (৩য় পর্যায়) বিভিন্ন মসজিদ, মন্দির ও বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য এ চেক বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত মির্জা, সাংবাদিক মিঠুন মাহমুদ, জীবননগর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)