ভূমিহীন ছাত্তারের ১০ কাঠা জমির ধনিয়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2024-05-30 ইং
ভূমিহীন ছাত্তারের ১০ কাঠা জমির ধনিয়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বসুভান্ডারদহ গ্রামের ভূমিহীন আব্দুর ছাত্তারের ১০ কাঠা জমির ধনিয়া পাতা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার ধনিয়া পাতা কেটে দিয়েছে। আব্দুর ছাত্তার সদরের শংকরচন্দ্র ইউনিয়নের বসুভান্ডারদহ গ্রামের মৃত তুরাব আলীর ছেলে।

আব্দুর ছাত্তার বলেন, ‘আমি বসুভান্ডারদহে ঈদগার মাঠে জমি লিজ নিয়ে ১০ কাঠা ধনিয়া পাতার চাষ করেছিলাম। গত মঙ্গলবার রাতে আমি বাইরে ছিলাম। সন্ধ্যার দিকে বসুভান্ডারদহ গ্রামের ঠান্ডুর ছেলে মোখলেস ও একই গ্রামের আজিমের ছেলে রফিকসহ কয়েকজন আমার বাড়িতে খোঁজ নেয় ছাত্তার কোথায় আছেন। আমার স্ত্রী তাদের জানান আমি বাইরে আছি। সেই সময়ে তারা মাঠে গিয়ে ধনিয়া পাতা কেটে দিয়েছে।’

``

আব্দুর ছাত্তার আরও বলেন, ‘আমি উপজেলা নির্বাচনের ঘোড়া প্রতীকের ভোট করেছিলাম। সেই সূত্র ধরেই মোকলেস ও রফিকসহ বেশ কয়েকজন আমার সঙ্গে শত্রুতা করে আমার জমির ধনিয়ার পাতাগুলো কেটে দিয়েছে। আমার ধনিয়ার পাতা দাম হয়েছিল ৫০ হাজার টাকা।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার। তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন। তিনি বলেন, ‘যারা নির্বাচনে আমার ভোট করেছে, কিছু কুচক্র মহল তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। আমার কর্মীদের জমির ফসলও কেটে দিয়েছে। আমি আমার নেতা-কর্মীদের আর কোনো ক্ষয়-ক্ষতি দেখতে চাই না।’ এসময় শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মেম্বার আব্দুল কালাম, ইমরান মেম্বার, যুবলীগ নেতা ছোট মানিক, ছোট জুয়েল, মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)