ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে চিকিৎসাধীন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মাদ্রাসার হলরুমে এই দোয়ার আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহসুপার ফয়জুল আহমাদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন। মাদ্রাসা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা এই দোয়ায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় উথলী মোল্লাবাড়ি নামক স্থানে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানকে। বর্তমান তিনি ঢাকার মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চেয়ারম্যান আব্দুল হান্নানের ফুঁসফুঁসে অপারেশন করা হয়েছে।
