দামুড়হুদার বাড়াদী সীমান্তে বিএসএফের গোলাগুলি

আপলোড তারিখঃ 2024-05-30 ইং
দামুড়হুদার বাড়াদী সীমান্তে বিএসএফের গোলাগুলি ছবির ক্যাপশন:

দামুড়হুদার বাড়াদী সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশি যুবকের সর্বাঙ্গ ঝলসে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। তাকে গতকাল বুধবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবক হলেন দামুড়হুদার নাস্তিপুর গ্রামের মৃত করিম মোল্লার ছেলে রবিউল হোসেন (২৯)।

জানা গেছে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে রবিউল হোসেন বাড়াদী সীমান্তের ৭৯/৮০ পিলারের কাছ দিয়ে চোরাইপথে ভারতে প্রবেশ করে গভীর রাতে ফিরে আসছিলেন। এসময় বিজয়পুর ক্যাম্পের বিএসএফ টহল দলের সামনে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তারা ৬-৭ রাউন্ড ছররা গুলি বর্ষণ করে। তবে রবিউল হোসেন গুরুতর আহত অবস্থায় সীমান্ত পার হয়ে চলে আসেন। পরে পরিবারের লোকজন তাকে বুধবার ভোর চারটার দিকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বিজিবির বাড়াদী ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল বাসার জানান, এ বিষয়ে বিকেল ৫টার দিকে ৭৯/৮০ পিলারের কাছে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বাড়াদী সীমান্তবর্তী গ্রাম এলাকা পরিদর্শন করেছি। গ্রাম ও এলাকাবাসী জানিয়েছেন, ওই দিন গভীররাতে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক বলেন, ‘আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি। পরে বিস্তারিত জানাবো।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)