খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হলেন চুয়াডাঙ্গার রাশিদুল

আপলোড তারিখঃ 2024-05-29 ইং
খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হলেন চুয়াডাঙ্গার রাশিদুল ছবির ক্যাপশন:

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রাশিদুল ইসলাম। গতকাল খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে অনুপ-কবীর-বুলু-শামীম পরিষদ থেকে নির্বাচিত হন রাশিদুল ইসলাম। অবশ্য পূর্ণ প্যানেলই জয়লাভ করে অনুপ-কবীর-বুলু-শামীম পরিষদ। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হিসেবে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় রাশিদুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)