দামুড়হুদায় বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে এমপি টগর

আপলোড তারিখঃ 2024-05-29 ইং
দামুড়হুদায় বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে এমপি টগর ছবির ক্যাপশন:

প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে দামুড়হুদার লোকনাথপুর-কার্পাসডাঙ্গা ভায়া সুভলপুর ফেরিঘাট এবং দামুড়হুদা-লক্ষীপুর হাঁট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে এসব রাস্তার উদ্বোধন করেন তিনি।

এসময় এমপি টগর বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই রাস্তাটা হবে পাথরের রাস্তা। রাস্তাটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের খুবই উপকার হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন। যার ফলস্বরূপ পাথরের রাস্তা নির্মাণ করা হচ্ছে। আমাদের জনম কেটে যাবে তার পরেও রাস্তার কিছু হবে না।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী মুনছুর বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহাম্মেদ সোনা, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ূব আলী স্বপন, হাউলী ইউনিয়ন ছাত্র লীগের আহ্বায়ক রাসেল আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম রায়হান সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনীতে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমান হাফেজ মা. মো. মামুনুর রশীদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)