ঝিনাইদহে এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম নিয়ে সভা

আপলোড তারিখঃ 2024-05-29 ইং
ঝিনাইদহে এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম নিয়ে সভা ছবির ক্যাপশন:

ইনজেকনের মাধ্যমে মাদক গ্রহণকারী এবং যৌনসঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম বিষয়ে জেলা পর্যায়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে মুক্ত আকাশ বাংলাদেশ নামের একটি উন্নয়ন সংস্থা। সভায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশান আরা, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আনোরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মুক্ত আকাশ বাংলাদেশের এম এণ্ড অফিসার সেলিমুজ্জামান। পরিচালনা করেন মুক্ত আকাশ বাংলাদেশের ঝিনাইদহের ম্যানেজার সুকেশ চন্দ্র মণ্ডল। সভায় মাদকদ্রব্যের কুফল তুলে ধরে এইচআইভি এইডস রোধে সকলকে সচেতন করার আহ্বান জানান। সেই সাথে এইচআইভিতে আক্রান্ত রোগীদের মানবিক অধিকারে কাজ করার পরামর্শ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)